📥

একাধিক ফেসবুক পেজের ইনবক্স একসাথে সামলানোর উপায়

GuideUpdated 27 July 20264 min read

তিনটা পেজ মানে তিনটা ট্যাব, তিনবার লগইন আর হারিয়ে যাওয়া মেসেজ। এক ইনবক্সে সব আনার পর ওয়ার্কফ্লোটা কীভাবে সাজাবেন।

একটা পেজ পর্যন্ত Meta Business Suite দিয়েই চলে যায়। কিন্তু যখন তিনটা পেজ হয় — একটা মেইন ব্র্যান্ড, একটা রিসেলার, একটা নতুন প্রোডাক্ট লাইন — তখন ইনবক্স ম্যানেজমেন্টই একটা আলাদা কাজ হয়ে দাঁড়ায়।

এই লেখায় দেখাব ওয়ার্কফ্লোটা কীভাবে সাজালে মেসেজ হারায় না আর টিমের মধ্যে কাজ ভাগ হয়।

সমস্যাটা আসলে কোথায়

  • কনটেক্সট হারানো — এক পেজ থেকে আরেক পেজে গেলে আগের কথোপকথনের সূত্র থাকে না
  • দুইজনে একই উত্তর — দুই টিম মেম্বার একই কাস্টমারকে আলাদা উত্তর দিয়ে বসে
  • রেসপন্স টাইম নষ্ট — যে পেজে কম মেসেজ আসে সেটা কেউ খোলেই না, ওখানকার মেসেজ পচে
  • কে কী বলেছে জানা যায় না — কাস্টমার ফোন করে বললে খুঁজে বের করা যায় না

ইউনিফাইড ইনবক্স — প্রথম ধাপ

সব পেজের মেসেজ এক জায়গায় আসা মানেই অর্ধেক সমস্যার সমাধান। কিন্তু শুধু একসাথে দেখালেই হবে না, এই জিনিসগুলো থাকা দরকার:

ফিচারকেন দরকার
পেজ অনুযায়ী ফিল্টারএকটা পেজে ফোকাস করে কাজ করতে
আন-রিপ্লাইড ফিল্টারযেগুলোর উত্তর যায়নি শুধু সেগুলো দেখা
কাস্টমার প্রোফাইলআগের অর্ডার, আগের কথা এক নজরে
লেবেল/ট্যাগ"অর্ডার পেন্ডিং", "ফলোআপ দরকার" আলাদা করা
সার্চফোন নম্বর বা নাম দিয়ে কথোপকথন খুঁজে বের করা

বট আর মানুষের মধ্যে হ্যান্ডওভার

অটোমেশন থাকলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো হ্যান্ডওভার — বট কখন থামবে আর মানুষ কখন ধরবে।

1

অটো-হ্যান্ডওভারের নিয়ম ঠিক করুন

নির্দিষ্ট কীওয়ার্ড ("অভিযোগ", "রিটার্ন", "ম্যানেজার") এলে, বা বট পরপর দুইবার বুঝতে না পারলে — কথোপকথন মানুষের কিউতে চলে যাবে।

2

মানুষ ধরলে বট থামুক

একজন টিম মেম্বার উত্তর দেওয়া শুরু করলে বট যেন মাঝখানে ঢুকে না পড়ে। ভালো টুলে এটা অটোমেটিক হয়।

3

ফেরত দেওয়ার রাস্তা রাখুন

কথা শেষ হলে আবার বটের হাতে ছেড়ে দিন, যাতে পরের প্রশ্নে আবার অটোমেশন কাজ করে।

বট আর মানুষ একই সময়ে উত্তর দিলে কাস্টমার দুইটা আলাদা মেসেজ পায় — এর চেয়ে খারাপ অভিজ্ঞতা কম আছে। সেটআপের পর নিজে টেস্ট করে দেখে নিন।

টিমের মধ্যে কাজ ভাগ

দুইজনের বেশি হলে ভূমিকা আলাদা করে দিন:

  • এজেন্ট — শুধু ইনবক্স আর কমেন্টে কাজ করবে, বিলিং বা সেটিংস দেখতে পাবে না
  • ম্যানেজার — অটোমেশন বদলাতে পারবে, রিপোর্ট দেখবে
  • মালিক — সাবস্ক্রিপশন, পেমেন্ট আর পেজ কানেকশন

সবাইকে ফেসবুক পেজের অ্যাডমিন বানানোর দরকার নেই। প্ল্যাটফর্মের ভেতরে রোল দিলে কেউ চলে গেলে শুধু তার অ্যাকাউন্ট বন্ধ করলেই হয় — পেজের পাসওয়ার্ড বদলাতে হয় না।

রেসপন্স টাইম ঠিক রাখা

Meta পেজের রেসপন্স রেট আর রেসপন্স টাইম হিসাব করে, আর ভালো হলে পেজে "Very responsive to messages" ব্যাজ দেখায়। ব্যাজটা কাস্টমারের আস্থা বাড়ায়।

  • ৯০% মেসেজের উত্তর ১৫ মিনিটের মধ্যে দিতে হয় (গড় হিসাবে)
  • অটোমেশন থাকলে এটা সহজেই ধরা যায়, কারণ বট সেকেন্ডে উত্তর দেয়
  • রাতের মেসেজেও away message গেলে রেসপন্স টাইমে সুবিধা হয়

Meta Business Suite থাকতে আলাদা ইনবক্স টুল কেন?

Business Suite মেসেজ দেখায়, কিন্তু কাস্টমার প্রোফাইল, অর্ডার হিস্ট্রি, বট-হ্যান্ডওভার আর টিম রোল দেয় না। ২-৩টার বেশি পেজ হলে এগুলো ছাড়া চালানো কঠিন।

পুরোনো কথোপকথনগুলো কি চলে আসবে?

সাধারণত প্ল্যাটফর্ম কানেক্ট করার সময় সাম্প্রতিক কথোপকথনগুলো একবার সিংক করে নেয়। কত পুরোনো পর্যন্ত আসবে সেটা Meta-র API সীমার উপর নির্ভর করে।

একজন এজেন্ট কি সব পেজ দেখতে পাবে?

ভালো টুলে পেজ-ভিত্তিক অ্যাক্সেস দেওয়া যায় — একজনকে শুধু নির্দিষ্ট পেজের ইনবক্সে ঢুকতে দেওয়া যায়।

সব পেজ, এক ইনবক্স

botmiq-এ সব কানেক্টেড পেজের মেসেজ ও কমেন্ট এক জায়গায়, কাস্টমার প্রোফাইল, বট হ্যান্ডওভার আর টিম রোল সহ।

ফ্রি ট্রায়াল নিন